সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বেশি ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযান, জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় বগুড়া শহরের চারমাথা ও রাতে ঠনঠনিয়ায় ঢাকা বাসস্টান্ডে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জরিমানা করেন।

জানা গেছে, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযানিক দল শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে অভিযান চালায়। চারমাথায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সোনারতরী পরিবহনের ১০ হাজার টাকা জরিমানা ও হানি পরিবহনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Check Also

বগুড়ার সাবগ্রামে জামায়াতের গাছের চারা বিতরণ

বগুড়া সংবাদ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *