

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার টেপাগাড়ী গ্রামে আসন্ন পৌর নির্বাচন’কে সামনে রেখে গণসংযোগ ও উন্নয়ন প্রকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টেপাগাড়ী গ্রামে গণসংযোগ শেষে বাদ মাগরীব টেপাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।
সভায় স্থানীয়দের উদ্যোশ্যে খালিদ হাসান আরমান বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে টেপাগাড়ীসহ পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করার লক্ষ্য রয়েছে। তিনি জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেডএম মতিন, আব্দুল হান্নান, রবিউল ইসলাম, ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, ছামিউল ইসলাম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুইনমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, সজীব হোসেন, মেহেদী, সজীব, সিহাম, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা