সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনির গাড়ি জব্দ করে থানায় দিলো ছাত্র-জনতা

বগুড়া সংবাদ : বগুড়ায় জেলা আওয়ামী লীগের সুলতান মাহমুদ খান রনির একটি গাড়ি জব্দ করে থানা হেফাজতে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে গাড়িটি জব্দ করে তারা। পরে গাড়ীটি রাত ৮ টার দিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালো রংয়ের এই এক্স নোহা মাইক্রোবাসটির (যাহার নং- ঢাকা মেট্রো-চ-১৯-০৪৭৭) মালিক সুলতান মাহমুদ খান রনি৷ তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মুঞ্জুর।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আছে। গাড়ীতে থাকা ব্লুবুক, যাবতীয় কাগজ ও তথ্যাদিসহ আমরা জানতে পারি গাড়ীটি জেলা আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ খান রনির।

তিনি আরো জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে রনি পলাতক আছেন৷ তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাসহ সদর থানায় একাধিক মামলা রয়েছে। আমরা গাড়িটি থানা হেফাজতে নিয়েছি, জব্দ তালিকায় গাড়ীটি দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Check Also

বগুড়ার ঝোপগাড়ী বারপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *