সর্বশেষ সংবাদ ::

সোনাতলার তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মোঃ আবু তাহেরকে সভাপতি,মোঃ আজিজার রহমানকে সিনিয়র সহ-সভাপতি,মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, মোঃ আইয়ুব হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মোঃ রফিকুল ইসলামকে প্রচার সম্পাদক,মোঃ কবির বেপারীকে দপ্তর সম্পাদক,ইরেনা বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক ও মোঃ হালিম মিয়াকে কার্য নির্বাহী সদস্য করে মোট ৪১ সদস্য বিশিষ্ট তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গত ০৬/০৫/২৫ তারিখে ঘোষণা করা হয়। তেকানী চুকাই নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোকাররম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলামের ২৯/১২/২৪ইং তারিখে স্বাক্ষরিত সুপারিশে উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মানজুদুর রহমান লানজু ও যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি ৩০/১২/২৪ তারিখে স্বাক্ষরিত তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। সদস্যরা কমিটির প্রকাশের পর থেকে নব উদ্যোমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন।

 

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *