সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় চার শতক জমির লোভ দেখিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ : চার শতক জমির দেখিয়ে বিয়ের প্রলোভনে বগুড়ায় ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি জেলার গাবতলী উপজেলার তরফসরতাজ মধ্যপাড়ার মৃত আঃ সাত্তারের ছেলে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) র‍্যাবের যৌথ অভিযানে মানিকগঞ্জ জেলার সিংগাইর ফোর্ডনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামী আলমগীর হোসেন ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার একপর্যায়ে তাকে ৪ শতক জমি লিখে দিয়ে বিয়ে করার আশ্বাস দেন। এরপর কৌশলে গত বছরের ১৩ সেপ্টেম্বর গাবতলী পৌরসভার তরফতরতাজ মধ্যপাড়ার একটি বাঁশঝাড়ে নিয়ে ভিকটিমকে জোড়পুর্বক ধর্ষণ করেন। পরে ৭ অক্টোবর আলমগীর হোসেনের বিরুদ্ধে ভিকটিম  গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আলমগীর হোসেন পলাতক ছিলেন।

এই ঘটনার পর আসামিকে ধরতে র‍্যাবের চৌকস টিম অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে আসামি মানিকগঞ্জ জেলায় আত্মগোপনে রয়েছে। তখন র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-৪ মানিকগঞ্জ এর যৌথ অভিযানে বুধবার (৭ ফেব্রুয়ারী) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ফোর্ডনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আসামি আলমগীর বিবাহিত ছিলেন। তিনি বিয়ের প্রলোভন ও সম্পত্তির লোভ দেখিয়ে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করলে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় তার বিরুদ্ধে। পরে র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে গাবতলী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আগামীকাল আসামিকে আদালতে পাঠানো হবে।

 

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *