সর্বশেষ সংবাদ ::

আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে নানা উপকরন বিতরণ করলেন ডিসি

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, কিশোর-কিশোরীদের মাঝে বাইসাইকেল, ফুটবল ও ভলিবলসহ নানা উপকরন বিতরণ করেছেন।  বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলায় পৌঁছে তিনি এ সব কর্মকান্ড শুরু করেন। প্রথমে তিনি আদমদীঘি থানা পরিদর্শন, এরপর উপজেলা ভূমি অফিস, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস, সান্তাহার পৌর শহরের বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘির পাইকপাড়া কমিউনিটি ক্লিনিক, ডালম্বা পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শনে এসে নানা ধরনের উপকরন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপ

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *