সর্বশেষ সংবাদ ::

বগুড়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ১০ ফেব্রুয়ারি

 

বগুড়া সংবাদ : বগুড়ার পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি)।ওই দিন এই সংগঠনের তিন বছর মেয়াদী ৮ সদস্যের কমিটির মধ্যে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ভোট গ্রহণ করা হবে। বাকি ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে জে এম রউফ ও এস এম কাওছার এবং সাধারণ সম্পাদক পদে জি এম সজল ও মাসুদুর রহমান রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি চপল সাহা, যুগ্ম সম্পাদক প্রবীর মহন্ত, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন এবং নির্বাহী সদস্য যথাক্রমে তানসেন আলম তালুকদার, নাজমুল হুদা নাসিম ও সাবু রহমান। বিইউজে’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও সদস্য ঠান্ডা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

Check Also

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

  বগুড়া সংবাদ :বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *