সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় প্যাকেট পটকাসহ দুইজন গ্রেফতার

বগুড়ায় সাড়ে ৩ হাজার প্যাকেট আতশবাজির পটকাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে শহরের ভাটকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব আতশবাজির পটকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়া শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠ এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৩) ও ভাটকান্দি দক্ষিলপাড়া এলাকার মৃত আকবর আলী প্রামানিকের ছেলে মো: হারুল (২৮)। বগুড়া জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি অভিযানিক দল গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ভাটকান্দি দক্ষিনপাড়ার মৃত আকবর আলী প্রামানিকের ছেলে হারুনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

Check Also

ধুনটে বাঁশঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশু উদ্ধার

বগুড়া সংবাদ : সোমবার ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন এক মুসল্লি। হঠাৎ রাস্তার পাশের বাঁশঝাড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *