সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় দরিদ্র মানুষদের মধ্যে মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের বস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : সোনাতলায় মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মহিদুল ইসলাম রিপনের সৌজন্যে ঈদ উপহার হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (২৯মার্চ) বেলা ১১টা থেকে সোনাতলা পৌর সদরের আগুনিয়াতাইড় গ্রামে ট্রাস্টের চত্বর থেকে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সোনাতলা-সারিয়াকান্দি এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। বিতরণ পূর্ব তিনি বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,বালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক,উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা,উপজেলা তাঁতীদলের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান মোতাহার,বগুড়া জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতী আতাউল্লাহ নিজামী ও যুবদল নেতা লিটন মিয়া। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন এলাকার নেতাকর্মিরা। আসন্ন ঈদুল-ফিতর পূর্ব বস্ত্র পেয়ে খুশি হয়েছেন সুবিধাভোগীরা।

 

Check Also

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ও সহ-সভাপতি মশিউর রহমানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *