সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ) :  “অধিকার সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার  (৮ মার্চ) সকালে  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ   করে।  পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা গোলাম রব্বানীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *