সর্বশেষ সংবাদ ::

ধুনটে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় ব্যবসায়ীর অর্থদণ্ড

বগুড়া সংবাদ  :বগুড়ার ধুনটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

ধুনট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, মঙ্গলবার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রি করায় অপরাধে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *