সর্বশেষ সংবাদ ::

ইক্বরা মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইক্বরা মডেল মাদরাসার বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : রবিবার বগুড়া শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠে ইক্বরা মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদরাসার চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন ইবনে সিনা বগুড়ার ডিজিএম এন্ড ইউনিট ইনচার্জ আশরাফুল ইসলাম, এজিএম ইউনিট নুরে আলম সবুজ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ড. শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মাদরাসার ভাইস চেয়ারম্যান আজাদুর রহমান, সেক্রেটারী মাওলানা আব্দুল বাসেত, অধ্যক্ষ ফিরোজ হোসেন, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম আকন্দ, তানজিমুল উম্মাহ মাদরাসার পরিচালক নাজমুল হাসান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Check Also

মামলার তদন্ত শেষে ফেরার পথে এসআইকে ছুরিকাঘাত

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) মোঃ মইনুল ইসলাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *