সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ইউএনও’র সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

দুপচাঁচিয়ায় ইউএনও’র সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সঙ্গে দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত ২৮জানুয়ারি মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে ক্লাবের সভাপতি আব্দুস সালাম এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মনোয়ারা বেগম, সাবেক সভাপতি প্রলয় সাহা, অসীম কুমার দাস, স্থায়ী কমিটির সদস্য আতাউর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক এরশাদ মহলদার, সদস্য সোহানুর রহমান সোহাগ, কাওছার প্রমুখ। অপরদিকে নিরাপদ সড়ক চাই দুপচাঁচিয়া উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই দুপচাঁচিয়া শাখার সহসভাপতি অসীম কুমার দাস ও সাধারণ সম্পাদক তৌফিক আলম। এসময় সহসাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ফকির, দপ্তর সম্পাদক এরশাদ মহলদার উপস্থিত ছিলেন।
#

Check Also

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *