সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশনের পোঁওতা গ্রামের নিকট ট্রেনে কাটা পড়ে মজিবর সরদার (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর মৃত্যু   হয়েছে। মজিবর সরদার নওগাঁ সদর উপজেলার  বোয়ালিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার দুপুর ১২ টায় সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মজিবর সরদার রেললাইনের পাশে বসে ছিলেন। কানে ভাল শুনতে না পারার কারনে তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি । এ কারনে তিনি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ তাঁদের নিকট হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে ।

Check Also

সংস্কারের পর শিবগঞ্জের হেলিপ্যাডে প্রথম অবতরণ করলেন সেনাপ্রধান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া)  অযত্ন-অবহেলায় পড়ে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার হেলিপ্যাডটি সংস্কারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *