সর্বশেষ সংবাদ ::

ধুনটে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

ধুনটে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

বগুড়া সংবাদ  : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়ে দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ তার নিজস্ব অর্থায়নে ধুনট বাজারে শতাধিক দুস্থ পথচারীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপি নেতা আহসানুল হক, ধুনট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির তালুকদার, বিএনপি নেতা আব্দুল আলিম, ওসমান মন্ডল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নূরুন্নবী তালুকদার, উপজেলা ছাত্রদল নেতা রকিবুল হাসান, জাসাস নেতা আলমগীর হোসেন, বাবু আকন্দ প্রমূখ।

 

Check Also

সোনাতলায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজ প্রশাসনের উদ্যোগে গত বুধবার বাদ জোহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *