সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

দুপচাঁচিয়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দুপচাঁচিয়াা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে গত ১০ শে জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজ শেষে মডেল মসজিদে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আব্দুস সবুর খন্দকার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহŸায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা আশরাফুল আলম, মোবাইদুন নবী তিতাস, মিজানুর রহমান,বেলাল হোসেন, রাকিবুল ইসলাম সানি, ইদ্রিস খান, রিয়াদ সরদার, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, লাদেন, পৌর যুব নেতা জাকির, শুভ, সোহেল, অরিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ওয়ালিউর ইসলাম পুটু, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাও: মুফতি জোবায়ের হোসেন । উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে আছেন ।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *