সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় কৃষি প্রণোদনা প্রদান

পত্নীতলায় কৃষি প্রণোদনা প্রদান
বগুড়া সংবাদ :  পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে, রবি- ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো হাইবিড ধান উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইবিড জাতের ধান বীজ  বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রণোদনার বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ফরহাদ হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমূখ।
এসময় উপজেলার ১হাজার ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ২ কেজি হাইবিড জাতের ধান বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *