সর্বশেষ সংবাদ ::

ধুনট পূর্বভরণশাহী গ্রামে তাবলীগ জামাতের ইজতেমা ১৯ ডিসেম্বর থেকে শুরু

ধুনট পূর্বভরণশাহী গ্রামে তাবলীগ জামাতের ইজতেমা ১৯ ডিসেম্বর থেকে শুরু

বগুড়া সংবাদ :  আগামী ১৯ ডিসেম্বর থেকে বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী গ্রামে তিনদিন ব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার ইজতেমার ময়দান তৈরীর কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ধুনট পূর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফসলী
মাঠে ৬ষ্ঠ তম ইজতেমার ময়দান তৈরী কাজের উদ্বোধন করেন তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা রেজাউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, মুফতি খোরশেদ আলম, মুফতি হাবিবুল্লাহ মাসুম, মুফতি শাহাদৎ হোসেন, মাওলানা মাসউদুর রহমান সুমন, মাওলানা আব্দুল খালেক,
মাওলানা আরিফুল্লাহ, মাওলানা রবিউল ইসলাম ববি, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আশরাফুদ্দিন আল আজাদ প্রমূখ।

Check Also

‎বগুড়ার গাবতলীতে ওলামাদলের ‎দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকী গাবতলী বগুড়া):  বগুড়ার গাবতলী উপজেলায় জাতীয়তাবাদী ওলামা দল ও পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *