সর্বশেষ সংবাদ ::

সান্তাহার স্টেশন থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ  :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রোববার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পাশের বট গাছের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, রোববার বেলা ১২ টার দিকে অজ্ঞাতনামা ওই  ব্যক্তি রেল লাইনের পাশে একটি পুকুরে গোছল দিয়ে বট গাছের নিচে বসে ছিলেন। কিছুক্ষণ পর সেখানে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার    করা হয়। প্রাথমিক ভাবে ধারণা কর হচ্ছে অসুস্থ জনিত কারনে তিনি মারা যান। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) ইউডি মামলা হয়েছে।

Check Also

কাহালুতে বিয়ের অনুষ্ঠান থেকে দিনদুপুরে মোটরসাইকেল চুরি

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালুতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে দিনদুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *