সর্বশেষ সংবাদ ::

দুুপচাঁচিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

দুুপচাঁচিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ:  উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া
ডি এস ফাজিল মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার শাহ্ধসঢ়; মোঃ মাহমুদুন নবী এর পরিচালনায় এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, অধ্যক্ষ আব্দুর রউফ, প্রধান শিক্ষক আবুল বাসার, প্রধান শিক্ষক মাহমুদুর রশিদ, প্রধান শিক্ষক ফজলুল হক, প্রধান শিক্ষক রেজাউল করিম, সুপারিনটেনডেন্ট আব্দুল কাদের, শিক্ষক আব্দুস সালাম প্রমূখ। সভা শেষে কাবাডি, দাবা ও সাঁতার এই তিনটি ইভেন্টের কয়েকটি গ্রুপের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। উপজেলা মাধ্যমিক শাখার বিভিন্ন স্কুল,
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

Check Also

ঈদের দ্বিতীয় দিনেও সহস্রাধিক মানুষের মুখে হাসি ফোটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও বগুড়ার শিবগঞ্জ উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *