সর্বশেষ সংবাদ ::

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে গাবতলীতে এমপি সিরাজুল হকের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত  

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে গাবতলীতে এমপি সিরাজুল হকের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

বগুড়া সংবাদ:  দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা আজাদ মঞ্জিলে বৃহস্পতিবার মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও কোরআন খতম, কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।
এসময় দুঃস্থদের মাঝে নগদঅর্থ ও  চাউল-মিষ্টি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, মরহুম পরিবারের সদস্য বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, অধ্যাপিকা মাহমুদা হাকিম, ডক্টর তাজমেরী ইসলাম,
জোবেদা খাতুন, সাজ্জাদুজামান সিরাজ জয়, দৈনিক উত্তর কোণ ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সাদাদুজামান তালুকদার জাওয়াদ প্রমূখ।
এছাড়াও মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসায় পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়েছে।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *