সর্বশেষ সংবাদ ::

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক মেয়রের সাথে

বগুড়া সংবাদ : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম (আরওজেএফ) রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার (০৬ মে)য ৪ টায় নগর ভবনের মেয়রের দপ্তরকক্ষে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় রাসিক মেয়র মহোদয় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি মো. ফায়সাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, সহ সভাপতি সৌমেন্দ্রনাথ মন্ডল, রাজন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পাভেল ইসলাম মিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, কোষাধ্যক্ষ রিয়াজ আলী মৃদুল, দপ্তর সম্পাদক নাইম আলী, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব মৃধা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল পারভেজ, কার্য নির্বাহী সদস্য মো: আল আমিন, সাঈদ হাসান পিন্টু,সদস্য নূর জামাল ইসলাম,এসএইচ সালমান, জয় খ্রীষ্টফার বিশ্বাস, এনসার খান রাজ্জাক, আসিকুর রহমান আসিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *