সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় রেলস্টেশন এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ায় রেলস্টেশন এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ :বগুড়ায় রেলস্টেশন এলাকায় হাফিজুল ইসলাম ওরফে সখি পাগল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) বিকাল ৪টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।মৃত হাফিজুল ইসলামের বাড়ি আদমদীঘি উপজেলার চাপাপুরের গোবিন্দপুর গ্রামে। কিন্তু তিনি রেলস্টেশন এলাকায় বস্তির আশপাশে বাস করতেন।  বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক খায়রুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল থেকেই অসুস্থ ছিলেন হাফিজুল। বিকাল ৪টার দিকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেন এলে তিনি ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। ইঞ্জিনে ওঠার পরে সেখানে শুয়ে পড়েন তিনি। এ সময় তাকে নামিয়ে নেওয়া হলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

কাহালুতে ৫ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি মাশরাফ হাসান

বগুড়া সংবাদ : ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *