সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি

বগুড়া  সংবাদ :বগুড়ার আদমদীঘিতে সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে এ চুরির ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে কৃষিকাজ ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ জন্য এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা ১০ কেভিএ তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে যায়। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং সেচ কাজ ব্যাহত হওয়ার আশঙ্কায় পড়েছেন কৃষকরা। অভিযোগ রয়েছে, এর আগেও ওই এলাকায় একাধিকবার ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। বার বার এমন চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরির মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Check Also

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া’য় ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *