

বগুড়া সংবাদ : করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা, সদর উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং কাহালু-নন্দীগ্রাম ৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাশরাফ হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা দপ্তর সম্পাদক সুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের রকিবুল ইসলাম শিপন, শহর স্বেচ্ছাসেবক দলের জামিনুর হাসান শাওন ও হোসেন আলী, জেলা শাখার সেতু, বজলু, সোহাগ, মিলন, সজীব ও তমাল।
এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল, মানিক ও হযরত আলী এবং শহর স্বেচ্ছাসেবক দলের সম্রাট হোসেন, রুহুল আমিন রুবেল, রাহুল আমিন পশারী ও শহীদ সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা