

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে খাইরুল ইসলাম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার খাইরুল ইসলাম জিয়ানগর গ্রামের হাজী খাজামুদ্দিনের ছেলে। তিনি জিয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান নাশকতার মামলায় খাইরুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৮ নভেম্বর) গ্রেপ্তারকৃত খাইরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা