সর্বশেষ সংবাদ ::

কাহালুতে রাতে দুই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও মালিহা খানম

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে অবৈধভাবে বালু উত্তোলন ও পুকুর খননের বিরুদ্ধে পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঞ্জিতপুর এলাকায় নাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসেস মালিহা খানম। অভিযানের টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা যায়, উপজেলার রঞ্জিতপুর এলাকায় বসতবাড়ি ও আবাদি জমিসংলগ্ন নাগর নদী থেকে বেশ কয়েক দিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন তালাড়ার লিটন এবং কাহালুর রঞ্জিতপুর গ্রামের রশিদ ও হেলাল।

এ ছাড়া একই দিন রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আতারপুকুর এলাকায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও মালিহা খানম। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মালিহা খানম জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা খাইরুল ইসলাম গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে খাইরুল ইসলাম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *