সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ‘নবান্ন উৎসব পালিত

বগুড়া সংবাদ : হেমন্তের সোনালি রোদ ও নতুন ধানের ঘ্রাণে মুখর পরিবেশে বগুড়ায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী ‘নবান্ন উৎসব-১৪৩৩’। সোমবার (১৬ নভেম্বর) রাতে রোমেনা আফাজ মুক্তমঞ্চে ‘ধানের কাব্য গানে, নবান্ন আসুক প্রাণে’ ¯েøাগানে এই আনন্দময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া শব্দকথন সাহিত্য আসর।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা দুই শিশুকে পায়েস মুড়ি-মুড়কি বাতাসা খাইয়ে এবং নতুন ধান প্রতীকীভাবে মাড়াই করে উৎসবের সূচনা করেন। এরপর শিশু শিল্পীদের পরিবেশনায় নবান্নের গান ও কবিতা পরিবেশিত হয়।
ঐতিহ্যবাহী গ্রামবাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় শব্দকথন সাহিত্য আসরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন।
আয়োজকরা যেন গ্রামীণ ঐতিহ্য বহন করে তা আরও এগিয়ে নিয়ে যান এবং দেশকে শিল্প-সাহিত্যে সমৃদ্ধশালী করে তোলেন, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান অতিথি জানান, “সাহিত্য-সংস্কৃতি নিয়ে এগিয়ে যান, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবো।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শহরের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ধান মাড়াই, পিঠা তৈরি এবং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক থেকে দূরে সরে যাচ্ছে। গ্রামীণ এই সুপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিগুলো তরুণ প্রজন্মের মাঝে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বগুড়া শব্দকথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস সালাম বাবু ও সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার আহŸায়ক ওয়াহিদ মুরাদ, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, সঙ্গীত শিল্পী আসাদ হোসেন এবং তিরুপতি বালাজি ইমপোর্টসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুমন সিং।
বক্তব্য রাখেন বগুড়া লেখক চ‌ক্রের সভাপ‌তি ক‌বি ইসলাম র‌ফিক, প্রফেসর আব্দুর রাজ্জাক, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি কবি ফাতেমা ইয়াসমিন, কবি লুবনা জাহান, কবি রওশন রোজী, কবি ও সাংবাদিক মাজেদুর রহমান, অভিনেতা রবিউল করিম হৃদয়, বাচিক শিল্পী প্রীতি দত্ত, কবি সেলিনা সীমা, কবি সর্দার ফাতেমা, মরিয়ম ইসলাম, কণ্ঠশিল্পী শুক্লাধরসহ অন্যান্যরা। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হেমন্তের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Check Also

কাহালুতে রাতে দুই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও মালিহা খানম

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে অবৈধভাবে বালু উত্তোলন ও পুকুর খননের বিরুদ্ধে পৃথক দুটি স্থানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *