সর্বশেষ সংবাদ ::

কাহালুর বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন ডিসি তৌফিকুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা মলিহা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মুক্তার হাসান খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছলিম উদ্দিন প্রামাণিক, বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাইফুজ্জামান, ইউনিয়ন পরিষদের সদস্য জবিবর রহমান যবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় কাহালু উপজেলা এলজিইডি কার্যালয়ের বাস্তবায়নে প্রায় ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন শেষে ভবনটির সার্বিক কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল গালিব।

Check Also

দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা খাইরুল ইসলাম গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে খাইরুল ইসলাম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *