

বগুড়া সংবাদ : ঐতিহ্যবাহী সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,রাজশাহী। উক্ত বিদ্যালয়ের সভাপতি মোঃ রুহুল আমিন (রঞ্জু) সভাপতি,সোহেল রানা সদস্য (ইউএনও কর্তৃক মনোনীত),মোশারফ হোসেন শিক্ষক প্রতিনিধি (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত) ও প্রধান শিক্ষক সদস্য সচিব (পদাধিকার বলে)। শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান ১১/১১/২০২৬ তারিখের স্বাক্ষরিত সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন হয়। সরকারের পূর্বানুমোদনক্রমে এবং প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১১/১১/২০২৬ খ্রিঃ তারিখ থেকে ছয় মাসের জন্য ৬৪ ধারা মোতাবেক এডহক কমিটি অনুমোদন দেন শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান। এ ব্যাপারে বিদ্যালয় পরিদর্শক সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহ বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ করেন। এডহক কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন (রঞ্জু) সোনাতলা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান পৌর বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক। অনুমোদিত এই এডহক কমিটি সুন্দর কমিটি হয়েছে বলে বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী ও ছাত্রীরা মনে করেন।
ক্যাপশন
রুহুল আমিন সভাপতি।
অনলাইন পত্রিকা সংবাদ আজকালের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: সোনাতলা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা ‘সংবাদ আজকাল’-এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে গত রবিবার সন্ধ্যায়। পত্রিকার কার্যালয়ে নির্বাহী সম্পাদক রেজাউল করিম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও স্বীকৃতি প্রামানিক। সাংবাদিক জাহিনুর ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক সাতমাথা,দৈনিক ইত্তেফাক,মোহনা টেলিভিশনের সোনাতলা উপজেলা প্রতিনিধি ও সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু,বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহীন ও সাংবাদিক লেখব ইকবাল কবির লেমন প্রমুখ। উপস্থিত ছিলেন থানার ওসি কবির হোসেন,এসআই আলহাজ ও সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম-সহ ক্লাবের অন্যান্য সদস্য। বক্তব্য শেষে প্রধান অতিথি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা