
বগুড়া সংবাদ : বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের শূন্য চারটি পদে আগামী ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেলওয়ে মার্কেট, স্টেশন রোডে অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য—এই চারটি পদে একজন করে নির্বাচিত হবেন।
ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির গত ১১ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে এ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফশিল অনুযায়ী, ১৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা এবং ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ ও ১৯ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি, ১৯ থেকে ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা এবং ২২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. লিটন শেখ বাঘা এবং সদস্য সচিব মো. মিজানুর রহমান মিঠু। কমিটির অন্যান্য সদস্য হলেন মো. সুলতান পশারী, মো. ইলিয়াছ হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম শফিক ও মো. রমজান আলী।
ইউনিয়নটির রেজিস্ট্রেশন নম্বর রাজ-১৬৯১। এর কার্যালয় বগুড়া শহরের স্টেশন রোডের রেলওয়ে মার্কেটে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
