

বগুড়া সংবাদ : বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং কৃতি শিক্ষার্থী ও গুণী সাংবাদিকদের সংবর্ধনার মধ্য দিয়ে ঐতিহাসিক মহাস্থান প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে বেলা ১১টায় মহাস্থান প্রেসক্লাব মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি মহাস্থান মহাসড়কসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রেসক্লাবের গৌরবোজ্জ্বল ২৮ বছরের পথচলার স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান হিরু।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন গুণী সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁরা হলেন—বাংলাভিশন টেলিভিশনের বগুড়া ব্যুরো চিফ আব্দুর রহিম বগরা, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চিফ মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল এবং মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার।
একই অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছয়জন মেধাবী শিক্ষার্থীকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রিপন মিয়া, হারুনুর রশিদ হারুন ও একে আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, হারুন অর রশিদ লিটন, রফিকুল ইসলাম, রুবেল মিয়া, সাংবাদিক মইনুল ইসলাম রকেট, এনামুল হক, কিচক প্রেসক্লাবের সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সহসভাপতি কাজী সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আছালত জামান, আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান, মাস্টার আশরাফুল ইসলাম, স্বপ্না আক্তার মিম, মতিউর রহমান, মাস্টার সাহাব উদ্দিন, ইব্রাহিম ও দেলোয়ার হোসেন।
এছাড়াও মহাস্থান প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম সাজু, তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এসআই সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুনছুর রহমান আকাশ, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, আব্দুল হান্নান টগর, আজিজুল হক বিপুল, আব্দুর রহিম, শাকিকুল ইসলাম শাকিল ও মেহরাজসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা