সর্বশেষ সংবাদ ::

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ঘোষণা, পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

বগুড়া সংবাদ :  জাতীয়ভাবে ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলনের তারিখ ও ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।

 

এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে ‘অনর্ত’ পত্রিকার জন্য রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটোসাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে মো. বায়জিদ শেখ।

 

আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মী অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি আব্দুল মাবিন জিনাহ এবং শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন।

 

সংগঠনের পক্ষে বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক খয়াম কাদের, সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, কবি শাকিবুল শাকিল, কবি শাহানূর শাহিন, কবি প্রতীত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রানী মাহাতো, বেলাল সরকার, বখতিয়ার হাসাইন, মামিন শাওনসহ সংগঠনের অন্যান্য কবি। সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দল অন্যরকমের অলক পাল।

 

লিখিত বক্তব্যে কবি ইসলাম রফিক বলেন, ‘সংস্কৃতি জনগণের সম্পদ’—এই স্লোগান ধারণ করে বগুড়া লেখক চক্র দীর্ঘ ৩৮ বছর ধরে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিন দিনব্যাপী কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

তিনি জানান, আগামী ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

 

সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, দুটি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্মারকগ্রন্থ এবং বড়দের ছোট কাগজ ‘নিওর’ প্রকাশ করা হবে।

 

সম্মেলনের দ্বিতীয় দিন ২৮ নভেম্বর বিকেল ৪টায় নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তির হাতে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে তাঁদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় প্রদান করা হবে।

 

উল্লেখ্য, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করে আসছে। সম্মেলন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী ও সুধীজনসহ সবার সহযোগিতা কামনা করেন কবি ইসলাম রফিক।

Check Also

কাহালুতে এমপি মোশারফ হোসনে গোল্ডকাপ ফুটবল র্টুনামন্টেরে ২য় দনি খলোর উদ্বোধন

বগুড়া সংবাদ : শুক্রবার বকিলেে বগুড়ার কাহালুর নারহট্ট বহুমুখী উচ্চ বদ্যিালয় মাঠে এমপি মোশারফ হোসনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *