সর্বশেষ সংবাদ ::

কাহালু পৌর কাউন্সিলর মোজামের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ :  শুক্রবার সকালে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কাহালু পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর নিজস্ব অর্থায়নে ও সোনালী স্বপ্ন উন্নয়ন সংস্থার সৌজন্যে ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে ১২”শ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু পৌর কাউন্সিলর এস এম মোজাম্মেল হক (মোজাম) এর পিতা মো. মোসলিম উদ্দিন (মসু)। ঈদ সামগ্রী বিতরণ করেন কাহালু পৌর কাউন্সিলর এস এম মোজাম্মেল হক (মোজাম) ও তার সহর্ধমিনী মোছা. রেহেনা আকতার। এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহীম আলী, ৬ নম্বর ওয়ার্ড বাসীর মধ্যে সেকেন্দার আলী, আবুল কাশেম (লাভা), মোশারফ হোসেন (বুলু), জিল্লুর রহমান, ইয়াজুল ইসলাম, আব্দুল ওহাব, তোতা মিয়া, আব্দুল হাকিম, পৌর কাউন্সিলর মোজাম এর পুত্র রিয়াদ হোসেন, পৌর কাউন্সিলর এস এম মোজাম্মেল হক (মোজাম) বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত বিপুল কুমার সরকার, রাজু সহ
গন্যমান্য ব্যক্তিবর্গ।

Check Also

বগুড়ায় বিএমডিসির নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

বগুড়া সংবাদ : বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *