

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ৫ নং ওয়ার্ডের পারিবারিক প্রীতিমিলনী গতকাল টিএমএসএস মমইন ইকো পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক। ৫নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড নায়েবে আমীর আব্দুল হান্নান, সেক্রেটারী জাকির হোসাইন, আই বি ডাব্লিউ এফ মহানগর সাধারন সম্পাদক মামুনুর রশিদ, আব্দুল বাসেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও নবীজী (সা:) এর আদর্শ ও ধর্মীয় অনুশাসন অনুসরণ করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের শিক্ষা নিয়ে পরিবার কে কুরআন হাদিসের আলোকে সাজাতে হবে। সংগঠনের অগ্রযাত্রা ও লক্ষ্য অর্জনে সকল স্তরের মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা