

বগুড়া সংবাদ : বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্থা মিলনায়তনে বাদ মাগরিব আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মোঃ আব্দুল খালিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহ সভপতি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ১ম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম মুক্তা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা