সর্বশেষ সংবাদ ::

সিরাজগঞ্জে ৭ কেজি ৫৮০ গ্রামগাঁজাসহ ৩ জন গ্রেফতার

বগুড়া সংবাদ : মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০২ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ২২.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন শহীদ বাজারস্থ পাঁচলিয়া হতে বড়হড়গামী পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫৮০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০২টি মোবাইল ফোন এবং নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিগণ মোঃ আসাদুল ইসলাম (৩৯), পিতা- মৃত আব্দুল হক, সাং- মন্ডল পাড়া, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম, মোছাঃ সুমনা আকতার (১৯), পিতা- মৃত রাজন সিকদার, সেকশন-১২, বøক-৩, রোড নং-১, বাড়ী নং-০৯, থানা- পল্লবী, মিরপুর, ঢাকা ও  মোছাঃ নিলুফা বেগম (১৯), স্বামী- মোঃ উজ্জল মিয়া, সাং- উত্তর পানাপুকুর গিড়িয়ার পাড়, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুরপ্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

  বগুড়া সংবাদ :বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *