

বগুড়া সংবাদ: জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সোনাতলা রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে এ যাত্রাবিরতির উদ্বোধন করা হয়।
বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করেন। পরে তিনি বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, সোনাতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মাজেদ, রবিউল ইসলাম, বালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আঞ্জু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, বিএনপি নেতা রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, সাকিল রেজা বাবলা, মোস্তাক আহম্মেদ তরুণ, খালেদা আকতার নয়নতারা, হারুনার রশিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী হান্নান, যুগ্ম আহ্বায়ক পাভেল, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ মন্ডল ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল রহমান চাঁদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দীর্ঘদিনের দাবির পর সোনাতলা রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়।
উদ্বোধন শেষে এমপি কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি স্টেশন এলাকা প্রদক্ষিণ করে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা