

বগুড়া সংবাদ: সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কাহালু পৌর শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাহালু চারমাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহিম আহম্মদ সুমন-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর আল গফারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভির আহম্মদ, স্বেচ্ছাসেবক নেতা মশিউর রহমান, আবু হাসান, ফজল করিম বিপ্লব, শামীম, সাজু, আল আমিন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কাহালু উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা