সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় তানযীমুল উম্মাহ মাদরাসার বগুড়া উপশহর শাখা সমূহের বার্ষিক পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ  : শিক্ষার্থীদের মেধা, কৃতিত্ব ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বগুড়ায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ দাখিল, হিফয ও গার্লস হিফয মাদরাসার উপশহর শাখাসমূহের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে দিনব্যাপী তিনটি সেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার বিভিন্ন শাখার কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহিত করার পাশাপাশি মাদরাসার শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর , আ.ন.মু রাশিদুল ইসলাম (সায়েম)

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়ার কারবালা মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মো. কাজী ফজলুল করিম রাজু এবং ঢাকার গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধার বিকাশ ঘটানো এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Check Also

বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বগুড়া নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *