সর্বশেষ সংবাদ ::

বগুড়া মহানগর জামায়াতের মাস ব্যাপী দাওয়াতি অভিযান

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া মহানগর জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শেষ হয়েছে। বগুড়া মহানগরীর সকল ওয়ার্ডে একযোগে দাওয়াতি অভিযান চালানো হয়। বগুড়া নগরীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া গতকাল নারুলীর ২০ নং ওয়ার্ড এলাকায় দাওয়াতি কাজ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর মাস্টার শামসুজ্জামান, রফিকুল ইসলাম, রাজিব উদ্দিন, আব্দুল মোমিন প্রমুখ।
২০নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর দাওয়াতি মাস শেষে বগুড়া কলেজ এলাকায় দলীয় নেতাকর্মীদের বগুড়া মহানগরীর আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া বলেন, লোকবল বৃদ্ধি করতে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। দাওয়াতী কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কোনো নির্দিষ্ট দাওয়াতি অভিযান শেষ হওয়া মানেই দাওয়াতি কাজ শেষ নয়। সংগঠনের কাজ গতিশীল রাখতে সবসময় দৈনন্দিন কাজের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।

Check Also

কাহালুতে এমপি মোশারফ হোসনে গোল্ডকাপ ফুটবল র্টুনামন্টেরে ২য় দনি খলোর উদ্বোধন

বগুড়া সংবাদ : শুক্রবার বকিলেে বগুড়ার কাহালুর নারহট্ট বহুমুখী উচ্চ বদ্যিালয় মাঠে এমপি মোশারফ হোসনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *