সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ভিপি শাহীন আটক

 

বগুড়া সংবাদ  : কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা শাখার সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাতে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় কয়েকজন সঙ্গীসহ তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ভিপি শাহীনকে আটক করা হয়। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। বর্তমানে তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ভিপি শাহীনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, মঙ্গলবার তাকে বগুড়ায় আদালতে উপস্থাপন করা হবে। আদালতে উপস্থাপনের আগে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

Check Also

কাহালুতে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে প্রায় পৌনে ৭ লাখ টাকার চেক বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালুতে সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মাঝে প্রায় পৌনে ৭ লাখ টাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *