সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় দুটি পরিবারকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবীর চেক পপ্রদান

বগুড়া সংবাদ  :  গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সোনাতলা অফিসের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুটি মৃত্যু পরিবারকে আনুষ্ঠানিকভাবে মৃত্যু দাবীর চেক পপ্রদান করা হয়েছে। সোনাতলা সদরে অবস্থিত সোনালী ব্যাংকের সামনে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র অস্থায়ী অফিসে আয়োজিত অনুষ্ঠানে ইন্স্যুরেন্সের এরিয়া ম্যানেজার শরিফুর রহমান-এর সঞ্চালনায় ও অফিস ইনচার্জ মাওলানা আব্দুস শহীদ-এর সভাপতিত্বে পপ্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা আকন্দ। তিনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়মের মধ্য দিয়ে কর্মকান্ড পরিচালনা করার আহবান জানান। যেনো কোনো বীমা বা ইন্স্যুরেন্সের গপ্রাহকরা পপ্রতারণা ও ক্ষতির শিকার না হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পপ্রাণিসম্পদ অফিসের ভিএস ডা.মোস্তফা কামাল ও টাঙ্গাইল রিজিওনাল অফিসের আরবিডিএম শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,ডাচ্ বাংলা ব্যাকের ব্রাঞ্চ ম্যানেজার ফিরোজ ওয়াদুদ, মোহনা টেলিভিশনের সোনাতলা উপজেলা পপ্রতিনিধি মোশাররফ হোসেন মজনু ও বিভিন্ন এলাকার নারী-পুররুষরা। বক্তব্য শেষে মৃত্যু আব্দুল লতিফ ও ফুলমিয়া এই দুই পরিবারকে মোট দুইলাখ পঁচিশহাজার ৩৫৫ টাকার দুটি চেক পপ্রদান করা হয়। পরে মৃত ব্যক্তিদ্বয় এবং তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

Check Also

কাহালুতে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে প্রায় পৌনে ৭ লাখ টাকার চেক বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালুতে সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মাঝে প্রায় পৌনে ৭ লাখ টাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *