সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে সরকারি রাস্তা নির্মাণ করতে না দেওয়াই পায়তারা

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলীর দুর্গা হাটায় সরকারি রাস্তার জায়গা ও ব্যক্তি মালিকানা জায়গায় গাছপালা কেটে ঘরবাড়ি ভেঙ্গে রাস্তা তৈরি করার ব্যাপক অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের। সরেজমিনে দেখা গেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামে সবরের মোড় থেকে হারুনের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা নির্মাণে কাজ চলছে। ম্যাপ অনুযায়ী ২৬ফিট জায়গা থাকলেও ঐ গ্রামের মৃত ইয়াসির আলী খাঁর ছেলে সাজু মিয়া এই রাস্তা তৈরি করতে বিভিন্নভাবে বাধা নিষেধ তৈরি করছে এবং প্রতিপক্ষ মিনহাজ আলী ও মিশু সাকিদার এর বাড়ির ভিতর দিয়ে বিভিন্ন প্রকার গাছপালা কেটে রাস্তা তৈরী করতে পায়তারা করছে। এ ঘটনায় এলাকার এক বিএনপি নেতা টিটু সাখিদার সমঝোতার প্রস্তাব দিলে সাজুর লোকজন লাঠি সোটা নিয়ে গত বৃহস্পতিবার বিকাল তিনটায় মিনহাজের পরিবারের উপর এক হাঙ্গামা ও মারপিটের ঘটনা ঘটায়। উক্ত ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে অদ্যবধি পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের ঘটনা। এ ব্যাপারে রাস্তার ঠিকাদার শহিদুল ইসলাম সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ছাব্বিশ ফুটের মধ্যস্থান দিয়ে রাস্তা নির্মাণ করব যাতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়।

Check Also

বগুড়া কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *