সর্বশেষ সংবাদ ::

গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে ‎বিশেষ দোয়া ও এসি হস্তান্তর ‎


বগুড়া সংবাদ :  ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  মোঃ আমিনুর ইসলামঃ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর আসর নামাজ শেষে বগুড়ার গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি এসি বিতরণ করেন, প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।
‎এ সময় জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, আবু হাসনাত সাহিন, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, গাবতলী ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, সাধারণ সম্পাদক আরেফুর রহমান জাকির, বিএনপিনেতা রকেট, রতন, গোফ্ফার, শাজাহান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সাব্বির হোসেন, আব্দুল আলীম শাওন,
পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি বাহার উদ্দিন বাবু, যুবদল নেতা তাজুল, পলাশ, ফাহিম, সেলিম, বিপুল, কামাল, রঞ্জু, স্বেচ্ছাসেবকদল নেতা দৌলতজ্জামান দৌলত, ছাত্রদল নেতা আব্দুল গনি, ফজলে রাহীসহ স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

Check Also

সান্তাহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া  সংবাদ : বগুড়ার সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *