সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই মাসের কথিত সরকারবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় গুনাহার ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহ্বায়ক তাতা মিয়া (৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ডিএস কেজি মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাতা মিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পুকুরগাছা গ্রামের ইছাহাক আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, জুলাই মাসে অনুষ্ঠিত কথিত সরকারবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান তাতা মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *