সর্বশেষ সংবাদ ::

আ: হক কলেজের সাবেক উপাধ্যক্ষ আনছার আলীকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ  : বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমের অসুস্থ স্বামী শিক্ষাবিদ মোহাম্মদ আনছার আলী কে শনিবার রাতে তার বাসভবনে দেখতে যান জামায়াত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনের বন্ধু অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া মহানগর জামায়াত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার,মহানগর জামায়াতের  প্রচার ও মিডিয়া সম্পাদক মো: ইকবাল হোসেন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ অসুস্থ্য আনছার আলীর রোগ মুক্তি কামনা করে দোয়া করেন। উপস্থিত ছিলেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, পুত্র টিএম আলী হায়দার উপস্থিত ছিলেন।

Check Also

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *