সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ মনোয়ার হোসেন ওরফে মেহেদী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের লিখিত এজাহার সূত্রে জানা যায়, ২৩ আগস্ট ২০২৬ সকাল ৭টার দিকে বগুড়া সদর থানাধীন মাটিডালি মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনোয়ার হোসেনকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে দুটি প্যাকেট থেকে মোট ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার ব্যবহৃত টাউজারের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ২১০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বগুড়া সদর এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Check Also

আ: হক কলেজের সাবেক উপাধ্যক্ষ আনছার আলীকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ  : বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *