সর্বশেষ সংবাদ ::

এ কেমন শত্রুতা! ধুনটে বিষ প্রয়োগে তিন গরুর মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিষ প্রয়োগে একটি আট মাসের গর্ভবতী গাভীসহ তিনটি গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। এতে খামারি আমিরুল ইসলামের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতিয়ানী গ্রামের দর্জি মোতালেব শেখের ছেলে আমিরুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বাড়িতে তাঁর স্ত্রী গরুগুলো লালন-পালন করতেন। প্রতিদিনের মতো রোববার রাতেও গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রাখা হয়।
রাত আনুমানিক ১১টার দিকে গরুগুলো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং বিষক্রিয়ার মতো লক্ষণ দেখা দেয়। কিছু সময়ের মধ্যেই একে একে তিনটি গরু মারা যায়। মৃত গরুগুলোর মধ্যে একটি ছিল আট মাসের গর্ভবতী গাভী এবং অপরটি দুই বছর বয়সী বাছুর।
খামারি আমিরুল ইসলাম বলেন, “এ কেমন শত্রুতা! যে গরুগুলোকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে হবে? গর্ভবতী গাভীটির পেটে থাকা অনাগত বাছুরসহ মোট তিনটি গরুর মৃত্যু হয়েছে।”
তিনি জানান, একজন গ্রামীণ চিকিৎসক গরুগুলোর মৃত্যুর লক্ষণ দেখে বিষক্রিয়ার কথা জানিয়েছেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে স্থানীয়রা জানিয়েছেন।

Check Also

কাহালুতে উপজেলা সাপোর্ট ফোরামের উদ্যোগে আরডাব্লিউভিএল বিষয়ক সভা

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা সাপোর্ট ফোরামের আয়োজনে আরডাব্লিউভিএল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *