সর্বশেষ সংবাদ ::

চট্রগ্রামের সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যুর ক্ষতিপুরণ প্রদানের দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ : গত ১৪ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গার কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার ও মৃত্যু শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বাংলাদেশ ব্যক্তি মালিকানাধীন স্টিল ও রি রোলিং মিলস শ্রমিক কর্মচারী ফেডারেশন সোমবার সন্ধ্যায় বগুড়া মহানগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আইন কলেজে মাঠে এর সমাবেশ সংগঠনের সসভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে ও  সেক্রেটারী শাহাদৎ সোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, আসলাম হোসেন বিপু, শাজাহান সাজু । বক্তারা মহীদ ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার ও মৃত্যু শ্রমিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

Check Also

বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া সংবাদ : বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড প্রয়োগ অভিযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *